Need Help?+8801843180008
Contact us
MaxTech Logo
ছাত্র, হাজিরা, বেতন, পরীক্ষা ও আবাসিক ব্যবস্থাপনা

মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

মাদ্রাসার হিসাব রাখা স্কুলের চেয়ে আলাদা — আবাসিক ছাত্র, খোরাকি, সদকা-অনুদান, হিফজের অগ্রগতি, সবই দেখতে হয়। আমাদের সফটওয়্যার সেভাবেই সাজানো, আর পুরোটাই বাংলায়, যাতে শিক্ষক ও কর্মচারীদের শিখতে অসুবিধা না হয়।

বেশিরভাগ মাদ্রাসায় সব হিসাব খাতায়। ফলে কোন ছাত্রের কত বকেয়া, এ মাসে কত অনুদান এলো, আবাসিকে কতজন আছে — এসব জানতে অনেক সময় লাগে। আর দায়িত্বে থাকা ব্যক্তি বদল হলে হিসাব খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।

কী কী আছে

সম্পূর্ণ বাংলা ইন্টারফেস

পুরো সফটওয়্যারটাই বাংলায়। শিক্ষক ও অফিস সহকারীরা অল্প সময়েই শিখে ফেলতে পারেন।

ছাত্রের তথ্য ও ভর্তি

জামাত, বিভাগ, আবাসিক না অনাবাসিক, অভিভাবকের তথ্য — সব এক ফাইলে।

হাজিরা ও ছুটি

দৈনিক হাজিরা এবং ছুটির হিসাব। অনুপস্থিতির খবর অভিভাবককে জানানো যায়।

বেতন, খোরাকি ও অনুদান

মাসিক বেতন, খোরাকি আর সদকা-অনুদান আলাদা আলাদা হিসাবে। কোন খাতে কত এলো, কত খরচ হলো — পরিষ্কার।

পরীক্ষা ও ফলাফল

পরীক্ষার নম্বর, ফলাফল আর মার্কশিট — সিস্টেম থেকেই তৈরি ও প্রকাশ।

আবাসিক ব্যবস্থাপনা

কোন ছাত্র কোন কক্ষে, কতজন আবাসিক — তালিকা সবসময় হালনাগাদ থাকে।

দেশের একাধিক মাদ্রাসায় এই সিস্টেম চালু আছে। আপনার প্রতিষ্ঠানের জন্য কেমন হবে, সেটা একটা ডেমোতেই বোঝা যাবে।

ফ্রি ডেমো দেখুনMadrasha Management Software (English)

আমাদের অন্যান্য সফটওয়্যার