স্কুলের কাজের বড় একটা অংশ চলে যায় খাতা মেলাতে — কে বেতন দিয়েছে, কে দেয়নি, কার কত বকেয়া। আর অভিভাবক ফোন করলে উত্তর খুঁজতে হয় রেজিস্টারে। এই সফটওয়্যার সেই খোঁজাখুঁজিটা শেষ করে দেয়।
বেতন আদায় আর হাজিরা — দুটোই ম্যানুয়ালি রাখলে ভুল হবেই। মাস শেষে কত টাকা বকেয়া আছে সেটা জানতে কয়েকদিন লেগে যায়, আর ততদিনে নতুন মাস শুরু হয়ে যায়।
কী কী আছে
শিক্ষার্থীর তথ্য ও ভর্তি
ভর্তি থেকে শুরু করে প্রতিটা শিক্ষার্থীর পূর্ণ তথ্য এক জায়গায় — শ্রেণি, শাখা, রোল, অভিভাবকের যোগাযোগ।
হাজিরা
দৈনিক হাজিরা শ্রেণিভিত্তিক। অনুপস্থিত থাকলে অভিভাবকের কাছে এসএমএস চলে যায়।
বেতন ও ফি আদায়
কার কত বকেয়া, কে কখন দিয়েছে — রসিদসহ। বকেয়ার তালিকা এক ক্লিকে।
পরীক্ষা ও ফলাফল
নম্বর এন্ট্রি, গ্রেড হিসাব, মার্কশিট আর ফলাফল প্রকাশ — সব সিস্টেম থেকেই।
অভিভাবক ও শিক্ষক পোর্টাল
অভিভাবক নিজে লগইন করে সন্তানের হাজিরা, ফলাফল আর বকেয়া দেখতে পারেন — অফিসে ফোন করতে হয় না।
এসএমএস
ছুটি, পরীক্ষার তারিখ, বেতনের তাগাদা — একসাথে সবার কাছে পাঠানো যায়।
ছোট স্কুল থেকে বড় প্রতিষ্ঠান — দুটোতেই চলে। এখনই একটা ডেমো দেখে নিতে পারেন, কোনো খরচ নেই।
