দোকান চালানোর সবচেয়ে কঠিন কাজ হিসাব রাখা নয় — কঠিন হলো দিন শেষে জানা যে আজ আসলে কত লাভ হলো। খাতায় বিক্রি লেখা থাকে, বাকি লেখা থাকে অন্য পাতায়, আর সাপ্লায়ারের টাকা মনে রাখতে হয়। Smart Business ERP এই তিনটাকে এক করে দেয়।
খাতার হিসাবে দুটো জিনিস সবসময় হারায় — বাকির টাকা আর স্টকের মাল। কে কত টাকা বাকি নিয়েছে মনে থাকে না, আর কোন মাল শেষ হয়ে গেছে সেটা জানা যায় কাস্টমার চাওয়ার পরে। দুটোই সরাসরি লোকসান।
কী কী আছে
বারকোড দিয়ে দ্রুত বিক্রি
স্ক্যান করুন, বিল হয়ে যাবে। ভিড়ের সময়ও লাইন আটকায় না, আর স্টক নিজে থেকেই কমে যায়।
কাস্টমারের বাকি
কে কত টাকা বাকি নিয়েছে, কবে নিয়েছে, কত শোধ করেছে — সব লেখা থাকে। এসএমএস দিয়ে মনে করিয়ে দেওয়া যায়।
স্টক ও কম স্টকের সতর্কতা
কোন মাল কমে আসছে সিস্টেম আগেই জানিয়ে দেয়, তাই শেলফ খালি হওয়ার আগেই অর্ডার দিতে পারেন।
ক্রয় ও সাপ্লায়ারের হিসাব
কোন সাপ্লায়ারকে কত দিতে হবে আর কবে — আলাদা খাতা লাগে না।
মুশক ৬.৩ ভ্যাট
এনবিআরের নিয়ম মেনে ভ্যাট চালান আর রিপোর্ট সরাসরি আপনার বিক্রি থেকেই তৈরি হয়।
দিন শেষের রিপোর্ট
একটা রিপোর্টে আজকের বিক্রি, নগদ, বাকি আর খরচ — দোকান বন্ধ করার আগে সব মিলিয়ে নিতে পারেন।
একই সফটওয়্যার ২০ রকম ব্যবসার জন্য আলাদা করে সাজানো আছে — ফার্মেসি, মুদি দোকান, রেস্টুরেন্ট, মোবাইল শপ, কাপড়ের দোকান, সেলুন, লন্ড্রি আরও অনেক। আপনার ব্যবসার জন্য কোনটা, সেটা জানতে যোগাযোগ করুন।
